ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

চূড়ান্ত হলো ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ

দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১১:৯ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১২:৫৮ সময়
চূড়ান্ত হলো ২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ছবি : অনলাইন

দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের  দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

কাঙিক্ষত টুর্নামেন্টটির দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি। তবে আসন্ন কোপা আমেরিকায় খেলতে চান তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যা আসরটিতে বাড়তি মাত্রা যোগ করবে।

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিনগননা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি।

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেনমোট ২৫ দিন ধরে  টুর্নামেন্ট হবে। কোন কোন শহর  স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে-তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রমেক্সিকো  কানাডায় বসবে বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা। তাই মহাদেশের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে দলগুলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ