ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

নির্বাচনে যাওয়ার ঘোষণা ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’র

দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’। বুধবার
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৭ সময়
নির্বাচনে যাওয়ার ঘোষণা ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’র ছবি : সংগৃহীত
দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’। বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানান যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

তিনি বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোটগ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নতুন জোট ‘যুক্তফ্রন্ট’র ঘোষণা দেন। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের