ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

চাঁদে বিরল খনিজ আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের এলইডি প্রযুক্তিতে বড়
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
চাঁদে বিরল খনিজ আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের এলইডি প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকরা। চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দেশটিতে উদ্ধার হওয়া একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই খনিজটি শনাক্ত করা হয়েছে। মহাকাশভিত্তিক ভূতত্ত্ব গবেষণায় এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


গবেষকদের মতে, নতুন এই খনিজটির বেশ কিছু অস্বাভাবিক ভৌত বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিশেষ ধরনের প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স প্রভাব। খনিজটির দানার আকার ১০ মাইক্রোমিটারেরও কম। ধারণা করা হচ্ছে, চাঁদের চরম তাপমাত্রা ও উচ্চচাপের পরিবেশে এটি গঠিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খনিজটি বিভিন্ন শিল্পখাতে ব্যবহারের সম্ভাবনা রাখে। বিশেষ করে কম খরচে অধিক কার্যক্ষম এলইডি তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্যের কারণে ভবিষ্যতের উন্নত আলোক প্রযুক্তির জন্য এটি শক্তিশালী উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া খনিজটির গঠন বিশ্লেষণের মাধ্যমে বর্তমানে ব্যবহৃত কৃত্রিম উপাদানগুলোর মান ও কার্যকারিতা আরও উন্নত করার সুযোগ তৈরি হতে পারে।


বিজ্ঞানীরা আরও জানার চেষ্টা করছেন, চাঁদের পরিবেশে সেরিয়াম ও ম্যাগনেশিয়ামের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে কীভাবে এই খনিজটি তৈরি হয়েছে। এ আবিষ্কারের ফলে চাঁদ ও পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে গবেষণার দ্বার উন্মুক্ত হতে পারে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া, চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে