ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত এনসিপির নারী শক্তির সদস্য সচিব হলেন পাইলট ফারিয়াল হামিদ ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন: নেতৃত্বে নাহিদ ও আখতার মিরপুরে হকারমুক্ত ফুটপাতে স্বস্তি, গুলিস্তানে সড়ক দখল যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস্‌? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরতলির মুসলিম মিশন মিলনায়তনে আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জাতীয় সংসদে মৌলিক সংস্কার সংক্রান্ত যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তার মতে, বর্তমানে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো প্রকৃত অর্থে মৌলিক সংস্কার নয়। সরকারের নির্বাচনী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, একই প্রক্রিয়ায় ভোট ও গণভোটে অংশ নিয়ে একটি গ্রহণ করা এবং অন্যটি প্রত্যাখ্যান করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি দাবি করেন, দেশ কোনো দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং সবার।


তিনি আরও বলেন, জনগণের রায়ের বিপরীতে সরকার অবস্থান নিলে মানুষ তা মেনে নেবে না। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ বাতিল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার প্রশ্ন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে আবারও গুমের মতো ঘটনা ঘটানোর সুযোগ তৈরি করা হচ্ছে কি না। সাম্প্রতিক সময়ে থানা প্রাঙ্গণে ছাত্রনেতাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী