ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লিটন-শান্তদের প্রশংসায় নাফিস জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ হকার পুনর্বাসনে ছয়টি মাঠ নির্ধারণ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ? পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা ‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরতলির মুসলিম মিশন মিলনায়তনে আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জাতীয় সংসদে মৌলিক সংস্কার সংক্রান্ত যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তার মতে, বর্তমানে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো প্রকৃত অর্থে মৌলিক সংস্কার নয়। সরকারের নির্বাচনী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, একই প্রক্রিয়ায় ভোট ও গণভোটে অংশ নিয়ে একটি গ্রহণ করা এবং অন্যটি প্রত্যাখ্যান করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি দাবি করেন, দেশ কোনো দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং সবার।


তিনি আরও বলেন, জনগণের রায়ের বিপরীতে সরকার অবস্থান নিলে মানুষ তা মেনে নেবে না। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ বাতিল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার প্রশ্ন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে আবারও গুমের মতো ঘটনা ঘটানোর সুযোগ তৈরি করা হচ্ছে কি না। সাম্প্রতিক সময়ে থানা প্রাঙ্গণে ছাত্রনেতাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট