ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী স্মার্টফোনের ন্যূনতম দাম
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক সেমিনারে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ তথ্য জানান।


তিনি বলেন, সরকার চায় দেশের প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের হাতেও যেন স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই দাম কমানোর কাজ চলছে। এতে প্রান্তিক জনগোষ্ঠীও ডিজিটাল সেবার আওতায় আসতে পারবে। সেমিনারে তিনি মোবাইল রিচার্জে কর কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন। তার মতে, ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কর কেটে নেওয়া নিম্ন আয়ের মানুষের জন্য বড় চাপ। তাই টেলিকম খাতে কর ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার কাজ শুরু করেছে।


টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনা। পাশাপাশি সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। গ্রাহক সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যা একটি ব্যর্থতা। এ অবস্থার উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে