ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই ক্লাবের চিঠি চালাচালি, আজ হচ্ছে না ফেডারেশন কাপের ফাইনাল সরকারের অতি সুশীলতা এবং বিএনপির ত্যাগীরা কোনঠাসা হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, সকাল ৯:০ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, সকাল ৯:০ সময়
সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। দিল্লি সফরে বাংলাদেশ- ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ছাড়াও দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের জন্যও দায়িত্বপ্রাপ্ত ৯০ দেশের দূতাবাসের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আর সে বৈঠকে আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ওই রাষ্ট্রদূতদের ব্রিফ করবেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে, রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, বিদ্যুৎ, অভিন্ন নদী, উন্নয়ন সহায়তা, প্রকল্প, কনস্যুলার, সংস্কৃতি সহযোগিতাসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয় থাকবে আলোচ্যসুচিতে। রোহিঙ্গা সংকট নিরসনেও কথা বলবেন তারা।

পাশাপাশি দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের জন্য দায়িত্বপ্রাপ্ত যে ৯০ দেশের দূতাবাস  রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। দূতাবাসগুলোকে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে জানানো হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানানো হবে। এ তথ্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন বুধবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দিল্লি সফর প্রসঙ্গে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ভারতের সব জানা রয়েছে। ৯০ দূতাবাসের যাদের দূতাবাস বাংলাদেশে নেই, তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরা হবে দিল্লি সফরে।

ভারত সফর প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর জানিয়েছিলেন, নির্বাচন সামনে রয়েছে, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানার থাকলে তা অবহিত করা হবে। তবে এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাদা করে কোনো বার্তা নিয়ে যাওয়ার বিষয় নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেছিলেন, সামনে ভারতেরও নির্বাচন, বাংলাদেশেরও নির্বাচন। নির্বাচন- পূর্ববর্তী ও পরবর্তী দুই দেশের সম্পর্ক যেন স্বাভাবিকভাবে চলতে পারে, নির্বাচন যেন এখানে প্রভাব বিস্তার করতে না পারে, তা সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় আসবে।

উল্লেখ্য, চলতি বছর ভারত-বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে এটা দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে কূটনীতিক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ২০১৯ সালের নির্বাচনের আগে ঢাকা-দিল্লির পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে