ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

কাউকে জোর করে নির্বাচনে আনা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নেতারা স্বপ্রণোদিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। কাউকে জোর করে নির্বাচনে আনা
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৩৩ সময়
কাউকে জোর করে নির্বাচনে আনা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতারা স্বপ্রণোদিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। কাউকে জোর করে নির্বাচনে আনা হচ্ছে না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এসব নেতাকর্মীরা তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে।

সেটা যারা পারবেন না, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেবেন। নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে বলে তাদের আশ্বস্ত করা হচ্ছে।

গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন লুইস। কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। তারা চাইলে তাদের জন্য আরও নিরাপত্তা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের