ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী।


পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের অপরাধ জগতের দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। জানা গেছে, ক্যাপ্টেন ইমন নামে আরেক শীর্ষ অপরাধীর সঙ্গে টিটনের পুরনো বিরোধ ছিল এবং পারিবারিক সম্পর্কের দিক থেকেও তারা ঘনিষ্ঠ ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নীলক্ষেত বটতলা এলাকায় চলাচলের সময় একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি লাগে।


ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীরা মুখোশধারী হওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত টিটন দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।


নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!