ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ারবাজারে গত ১৫ বছরে এক লক্ষ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ারবাজারে গত ১৫ বছরে এক লক্ষ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এই বিপুল অর্থ ছিল সাধারণ মানুষের সঞ্চয়, যা একটি প্রভাবশালী গোষ্ঠী আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


রুমিন ফারহানা বলেন, ১৯৯৬ ও ২০১০ সালে দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে, যার ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, গত দেড় দশকে এই খাত থেকে এক লক্ষ কোটি টাকার বেশি লুট হয়েছে, কিন্তু জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


তিনি আরও বলেন, বর্তমান আমদানি-রপ্তানি পরিস্থিতি সংকটাপন্ন এবং পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা কমে গেছে। এই অবস্থায় বাজারকে স্থিতিশীল ও আস্থাশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান এই সংসদ সদস্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে