ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

ডিপিএলে স্বাস্থ্যকর খাবারের উদ্যোগ / ক্রিকেটারদের ডায়েটে পরিবর্তন আনছে বিসিবি / মাঠে থাকবে অ্যাম্বুলেন্স সুবিধা জোরদার আগামী ৪
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:১৬ সময়
ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

ডিপিএলে স্বাস্থ্যকর খাবারের উদ্যোগ / ক্রিকেটারদের ডায়েটে পরিবর্তন আনছে বিসিবি / মাঠে থাকবে অ্যাম্বুলেন্স সুবিধা জোরদার আগামী ৪ মে থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ-এর ২০২৫-২৬ মৌসুমে আসছে বড় পরিবর্তন। এবার থেকে ক্রিকেটারদের খাবারের দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে গুরুত্ব দেওয়া হবে ফিটনেস–সম্মত খাদ্যতালিকায়। এর আগে ডিপিএলের দলগুলো নিজস্বভাবে খাবারের ব্যবস্থা করত, যেখানে সাধারণত ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের মতো খাবারই বেশি থাকত। তবে এবার সেই প্রচলিত মেন্যুর পরিবর্তে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহের পরিকল্পনা নিয়েছে বোর্ড।


শনিবার (২ মে) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন, হঠাৎ করে খাবারের অভ্যাস বদলানো সহজ হবে না, বিশেষ করে ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্য। তবে স্বাস্থ্যসম্মত রান্না নিশ্চিত করতে বোর্ড কাজ করবে। তামিম ইকবাল আরও জানান, শুধু খাবার নয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ভেন্যুতেই অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হবে। চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স রাখা হবে বিভিন্ন মাঠে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা দেওয়া যায়।


বিসিবির এই উদ্যোগকে ঘরোয়া ক্রিকেটে পেশাদারিত্ব ও ফিটনেস সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে