ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (৩ মে) স্থানীয় সময়
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশে পাঠানো হয়। দুবাই হয়ে মরদেহটি আগামী মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।


মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে টাম্পার একটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী এবং স্বজনরা অংশ নেন।


একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে কনস্যুলেট। কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, দূতাবাস ও কনস্যুলেট যৌথভাবে কাজ করে মরদেহ দুটি দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে