ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে দেওয়া জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৪ সময়
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে দেওয়া জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই সরকারের সঙ্গে মাঠপর্যায়ের প্রশাসনের মূল সংযোগ। তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপরই সরকারের কার্যক্রমের সফলতা নির্ভর করে। দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনমুখী শাসন প্রত্যাশা করা জনগণ এখন সরকারের প্রতিটি কাজে তার বাস্তব প্রতিফলন দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।


সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের জন্য ন্যায়বিচার সহজ করা, সরকারি সেবাকে হয়রানিমুক্ত রাখা এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার ও দৃশ্যমান করার পাশাপাশি খাদ্যে ভেজাল রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রশাসনকে প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশাসনকে আরও আধুনিক, দক্ষ ও স্বচ্ছ করা সম্ভব। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকার নিয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল