ঢাকা | |
সংবাদ শিরোনাম :

১২–১৫ বছর বয়সী বাতিল হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

১২ থেকে ১৫ বছর বয়সী যেসব হজযাত্রীর ভিসা আগে বাতিল হয়েছিল, তাদের জন্য আবারও ভিসা জমা দেওয়ার সুযোগ
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
১২–১৫ বছর বয়সী বাতিল হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

১২ থেকে ১৫ বছর বয়সী যেসব হজযাত্রীর ভিসা আগে বাতিল হয়েছিল, তাদের জন্য আবারও ভিসা জমা দেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জানানো হয়, চলতি বছরের ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। তবে বয়সসীমার কারণে কিছু ১২–১৫ বছর বয়সী হজযাত্রীর ভিসা আগেই বাতিল করা হয়েছিল।


সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, বাতিল হওয়া এসব ভিসা আবারও পুনরায় জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এজন্য নুসুক মাসার সিস্টেম শিগগিরই পুনরায় চালু করা হবে। এ অবস্থায় সংশ্লিষ্টদের দ্রুত ভিসা পুনরায় নুসুক মাসার সিস্টেমে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।


চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে হজ অফিস জানিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের বিভিন্ন ফ্লাইট রয়েছে।


এদিকে হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, যাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। হজ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং অবশিষ্ট যাত্রীরা ধাপে ধাপে সৌদি আরব পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন