ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ

সর্বশেষ দশটি বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ রেখে আজ প্রকাশ করা হচ্ছে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর)
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৫ সময়
সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ ছবি : সংগৃহীত
সর্বশেষ দশটি বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ রেখে আজ প্রকাশ করা হচ্ছে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিসিএসের মাধ্যমে ৩ হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে প্রাথমিকভাবে কিছু পদ চূড়ান্ত করা গেলেও পরবর্তী সময়ে সেটি বাড়ানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার একজন কর্মকর্তা বলেন, ৪৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

ওই কর্মকর্তা আরও বলেন, ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার ও নন-ক্যাডার উভয়েরই পদের সংখ্যা উল্লেখ থাকবে। তবে নন-ক্যাডারে যে সংখ্যা থাকবে সেটি চূড়ান্ত নয়। আমরা নন-ক্যাডারের সব শূন্য পদ যাচাই করতে পারিনি। সেজন্য প্রাথমিকভাবে কিছু পদের তথ্য উল্লেখ থাকবে।

জানা গেছে, ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে প্রায় ৩০০ পদের কথা উল্লেখ করা হবে। তবে এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে পুনরায় নন-ক্যাডারের তথ্য সংগ্রহ করা হবে। তখন পদ আরও বাড়বে।

বুধবার (২৯ নভেম্বর) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন কয়েকটি সংবাদ মাধ্যমকে জানান, ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামীকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। এই বিসিএসের মাধ্যমে তিন হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

এদিকে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর প্রকাশিত হলেও বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু