ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয় যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই: ট্রাম্প হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০ শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

ভুয়া মূলধন গঠন করে কর ফাঁকির অভিযোগ

রাজধানীর কর সার্কেল-১৬, কর অঞ্চল-০১-এর অধীন করদাতা ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিবুল করিমের বিরুদ্ধে ভুয়া মূলধন দেখিয়ে
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৩০ সময়
ভুয়া মূলধন গঠন করে কর ফাঁকির অভিযোগ

রাজধানীর কর সার্কেল-১৬, কর অঞ্চল-০১-এর অধীন করদাতা ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিবুল করিমের বিরুদ্ধে ভুয়া মূলধন দেখিয়ে বিপুল পরিমাণ আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তার ২০২১-২০২২ করবর্ষের আয়কর নথি অডিটের জন্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাইয়ে করদাতার দাখিল করা রিটার্নে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। বিশেষ করে ঘোষিত আয় ও সম্পদের মধ্যে বড় ধরনের অমিল থাকায় কৃত্রিমভাবে মূলধন বাড়িয়ে করযোগ্য আয় গোপনের চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।


২০০৪ সালে স্থপতি রাশেদ ইকবালের সঙ্গে যৌথভাবে ভেনচুরা প্রপার্টিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন কাজী শাকিবুল করিম। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট খাতে কার্যক্রম চালিয়ে আসছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীত করবর্ষের নথিতে টেম্পারিং ও জালিয়াতির অভিযোগও পাওয়া গেছে। ফলে পূর্ববর্তী রিটার্ন সংশোধন করে কর কম দেখানোর চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর সার্কেল থেকে অডিট সংক্রান্ত কাগজপত্র এবং ২০২১-২০২২ করবর্ষের খসড়া কর নির্ধারণী আদেশের সত্যায়িত কপি চাওয়া হয়েছে। এসব নথি আয়কর আইন অনুযায়ী গোপনীয়ভাবে প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। সহকারী কর কমিশনার রিফাত রেজা স্বাক্ষরিত চিঠিতে বিষয়টিকে জাতীয় রাজস্ব স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।


অভিযোগ প্রমাণিত হলে কর পুনঃনির্ধারণ, জরিমানা এবং ফৌজদারি ব্যবস্থাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর কর্তৃপক্ষ। অন্যদিকে, অভিযুক্ত কাজী শাকিবুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে দাবি করা হয়, তিনি বর্তমানে কোম্পানির সঙ্গে সম্পৃক্ত নন এবং বিদেশে অবস্থান করছেন। তবে অনুসন্ধানে ভেনচুরা প্রপার্টিজের একাধিক প্রকল্পে এখনো তার নাম চেয়ারম্যান হিসেবে পাওয়া গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো