ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান।
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩০ সময়
শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান : রিজভী ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,  শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো না থাকলো, দেশের স্বাধীনতা থাকলো না থাকলো তাতে তাঁর কোন কিছু আসে যায় না।  তার চাই শুধু ক্ষমতা। 

তিনি বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করতে অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।

রোববার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির ডাকা ৯ম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল শেষ এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল, খালেদা জিয়া ও দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৎস্যজীবী দলের আয়োজনে এই মিছিল হয়। 

মৎস্যজীবী দলের আয়োজনে মিছিল ও পিকেটিং এ নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তি নগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎসাজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহবায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী, এম এ জি বাবুল ও মহানগর নেতা মো. শাহাদত হোসেন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক, ঢাবির ছাত্র দল নেতা রাজু আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের