ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

অবরোধের সমর্থনে রামপুরা-বাড্ডায় বিক্ষোভ মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী নবম দফায় ৪৮ ঘন্টার
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
অবরোধের সমর্থনে রামপুরা-বাড্ডায় বিক্ষোভ মিছিল ছবি : সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী নবম দফায় ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে রাজধানীর রামপুরা থেকে বাড্ডা অভিমুখী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। আজ রবিবার সকালে রাজধানীর রামপুরা ব্রীজ থেকে  শুরু হওয়া মিছিলটি মেরুল বাড্ডা গিয়ে রাস্তা অবরুদ্ধ করে এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমানুল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন। বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম। কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন। মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ নিরব,  যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার। সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ।

আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ছাত্রনেতা মাহমুদুল ইসলাম ফরাজী। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহ সাংগঠনিক সাইদুর রহমান, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য আসাদুল হক আসাদ।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব। হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদ নাজমুল হাসান মিরাজ, শাহবাগ থানা ছাত্রদল নেতা মো. শামীম আহমেদ।

এসময় অবরোধকারীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের