ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইউএনও-ওসি বদলির প্রক্রিয়া তামাশার নাটক : রুহুল কবির রিজভী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মককর্তাদের (ওসি)
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৭ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:১৭ সময়
ইউএনও-ওসি বদলির প্রক্রিয়া তামাশার নাটক : রুহুল কবির রিজভী ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মককর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে। তাদের এ সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসির বদলির সিদ্ধান্ত আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ইউএনও–ওসিদের রদবদল মাত্র। এই রদবদলসহ নির্বাচনের পুরো প্রক্রিয়াকে হাসি-তামাশার নাটক বলে উল্লেখ করে তিনি।

আজ রোববার (৩ ডিসেম্বর) অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের ঘরোয়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলা মানে জনগণের সঙ্গে কমিশনের ঠাট্টা করার শামিল।

সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়িতে তল্লাশি, হামলা চলছে উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, এই পরিবেশে কিসের প্রশাসনিক রদবদল করছে ইসি?

তিনি আরও বলেন, শুধু বিএনপির নেতা কর্মীরাই আতঙ্কে নেই, সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের অনেকে হামলার শিকার হন। এ প্রসঙ্গে রিজভী বলেন, সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে বলে সরকার মায়া কান্না করছে। কিন্তু বর্তমান সরকারের নিপীড়নে অনেক সাংবাদিক খুন, হামলা–মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গত দেড় দশকেও সাংবাদিক দম্পত্তি সাগর-রুনীসহ অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এবং অনেকে জেল খেটেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের