ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনের সময় ৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক করা সেই এসপি এবার রমনার ডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম।
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
নির্বাচনের সময় ৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক করা সেই এসপি এবার রমনার ডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন নিশ্চিত করা হয়। এর আগে গত ৫ মে তাকে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) থেকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। সর্বশেষ আদেশের মাধ্যমে তাকে রাজধানীর গুরুত্বপূর্ণ রমনা বিভাগের দায়িত্বে পদায়ন করা হলো।


একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের রদবদলের অংশ হিসেবে রমনা বিভাগের ডিসি পদটি কিছুদিন ধরে শূন্য ছিল। গত ৫ মে তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করার পর থেকে এই পদে নতুন নিয়োগ নিয়ে আলোচনা চলছিল।


নতুন দায়িত্ব পাওয়া শেখ জাহিদুল ইসলাম এর আগে নীলফামারীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন আইনশৃঙ্খলা কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ প্রশাসন মনে করছে, তার অভিজ্ঞতা ও কার্যক্রম রমনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সহায়ক হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা