ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে সাফদারপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়।


কোটচাঁদপুর স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে পুরো রুটে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।


তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে রেললাইন মেরামত ও উদ্ধার কাজ শেষ করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর