ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

শেরপুরে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

শেরপুরে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া-আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার সাপমারী এলাকার হোসাইন মিয়ার স্ত্রী সূচনা বেগম (২৮)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


আহতরা হলেন—সদরের চান্দেরনগর এলাকার সুজন মিয়া (২০), কামারিয়া এলাকার আব্দুল কাদের (৪০) এবং অজ্ঞাত আরও একজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তারাকান্দি থেকে শেরপুর শহরের দিকে আসছিল। হাওড়া-আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নকলাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুইজন মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং ট্রাকটি আটক করার জন্য অভিযান চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া