ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড় ঘুরে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তিনি এ অবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার ফলে সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি রাজধানীর পল্লবীতে শিশু রামিশা হত্যাকাণ্ডের ঘটনাকে “মানবতার জন্য কলঙ্কজনক” বলে উল্লেখ করেন এবং বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করেন।


জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাবেশে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, সাম্প্রতিক সময়ে অপরাধমূলক ঘটনার বৃদ্ধি উদ্বেগজনক। তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।


ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর