বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর চরাঞ্চল থেকে ১০ জন শ্রমিককে নিয়ে নৌকাটি বানিয়াজান ঘাটের দিকে আসছিল। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।
পরে স্থানীয়রা বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করেন। তবে নৌকায় থাকা আঙ্গুরি খাতুন নামে ৫০ বছর বয়সী এক নারী এখনো নিখোঁজ রয়েছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন