ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার ২০৩০ পর্যন্ত আনচেলত্তিতেই আস্থা রাখছে ব্রাজিল বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিসে অপমান, শ্বশুরের আত্মহত্যা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বোর্ডের সব জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান

হজ শুধুমাত্র একটি সফর নয়, বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময়
‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান

হজ শুধুমাত্র একটি সফর নয়, বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য ইবাদত। এই পবিত্র ইবাদতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে গভীর আধ্যাত্মিক অনুভূতি তৈরি হয়। এ সময় পারস্পরিক ঝগড়া-বিবাদ, অনর্থক বিতর্ক ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান। তিনি হজযাত্রীদের উদ্দেশে নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে একনিষ্ঠভাবে ইবাদতে মনোযোগী হওয়ার তাগিদ দেন।


শুক্রবার (২২ মে) জুমার খুতবায় তিনি হজের আরকান, আহকাম এবং নিষিদ্ধ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, হজের সময় একজন মুসলমানকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হয়। তিনি সতর্ক করে বলেন, দুনিয়াবি বিতর্ক, ঝগড়া বা অপ্রয়োজনীয় কথাবার্তা যেন এই মহান ইবাদতের পবিত্রতা নষ্ট না করে। এ বিষয়ে কোরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, হজের সময় অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকতে হবে।


সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হজ ব্যবস্থাপনার নিয়মকানুন ও শৃঙ্খলা অনুসরণ করা শুধু প্রশাসনিক বিষয় নয়, বরং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবার শেষাংশে তিনি জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত তুলে ধরে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও জিকির করার আহ্বান জানান। তিনি এসব দিনকে আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, হজের প্রকৃত সৌন্দর্য ধৈর্য, সংযম, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার মধ্যেই নিহিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা