ঢাকা | |

চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগ পাওয়ার
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৭ সময়
চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগ পাওয়ার পর চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সরকারি বিধি অনুযায়ী আয়কর বিভাগের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছে।


এনবিআরের ভাষ্য অনুযায়ী, প্রতারকদের মূল লক্ষ্য হলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা। যেসব প্রার্থী স্বাভাবিক নিয়মে নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছে চাকরি পাইয়ে দেওয়ার দাবি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার যারা নিয়োগে উত্তীর্ণ হতে পারবেন না, তাদের মধ্যে কাউকে কাউকে অর্থ ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরির কৌশলও অবলম্বন করতে পারে এই চক্র। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর বিভাগের চলমান নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সরকারি কর্ম কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।


জাতীয় রাজস্ব বোর্ড চাকরিপ্রার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো প্রতারক চক্রের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ শাখাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা