ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে যাওয়ার আগে ভিডিও দেখে কান্না করলেন আনচেলত্তি রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা এক লোক আমাকে ধাক্কা দিয়ে বলে, বেপর্দা ঘোরাফেরা করছি কেন’ বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ রাখতে মাঠে বিআরটিএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে সংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে সংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলা কমিটির পক্ষ থেকে একটি সাংগঠনিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের আদর্শিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খন্দকার আল ইমরান একটি রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। সংগঠনের দাবি, এসব কার্যক্রম তাদের নীতিমালা ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন খন্দকার আল ইমরান। তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনার বিষয়টি তিনি আগেই সংগঠনের নেতাকর্মীদের অবহিত করেছিলেন। সেই কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র ও আনুষ্ঠানিক ছাড়পত্রও চেয়েছিলেন।


অন্যদিকে জেলা কমিটির নেতারা বলছেন, সদস্যসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সংগঠনের নীতির পরিপন্থী। তাই সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে জেলার রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ