ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব যানবাহনকে পর্যায়ক্রমে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। সোমবার রাজধানীর নয়াপল্টনে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শহরের পরিবহন খাতে সুশাসন নিশ্চিত করতে রিকশা, ভ্যান ও অটোরিকশা পরিচালনায় নিয়ম-কানুন অনুসরণ জরুরি। যানবাহনগুলো বন্ধ করা নয়, বরং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করাই প্রশাসনের লক্ষ্য।


তিনি বলেন, নিবন্ধন ব্যবস্থা চালু হলে চালকদের পরিচয় সংরক্ষণ সহজ হবে এবং যান চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি যানজট কমানো এবং পরিবহন খাতে জবাবদিহিতা বাড়াতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। প্রশাসক আরও জানান, ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ রয়েছে। বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তাই নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এসব যানবাহন পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত গ্রহণ করা হবে।


তিনি বলেন, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কাউকে উচ্ছেদ না করে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা হবে। এ সময় তিনি জানান, সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে। ভবিষ্যতে রিকশা ও অটোরিকশা খাতেও অনুরূপ ব্যবস্থা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ