ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে যাওয়ার আগে ভিডিও দেখে কান্না করলেন আনচেলত্তি রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা এক লোক আমাকে ধাক্কা দিয়ে বলে, বেপর্দা ঘোরাফেরা করছি কেন’ বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ রাখতে মাঠে বিআরটিএ

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের পুকুরে কুমিরের আক্রমণে ফাতেমা নামে ৮ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৫৫ সময়
খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের পুকুরে কুমিরের আক্রমণে ফাতেমা নামে ৮ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মাজারের আশপাশেই মায়ের সঙ্গে বসবাস করত ফাতেমা। তার মা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাতে পুকুরে নামার সময় হঠাৎ পানিতে থাকা কুমির শিশুটির পা টেনে ধরে এবং মুহূর্তের মধ্যে তাকে পানির নিচে নিয়ে যায়। ঘটনার পর মাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই উদ্ধার অভিযান শুরু করেন।


মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, শিশুটি গোসলের জন্য পুকুরে নামলে কুমির তাকে আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে টেনে নিয়ে যায়। এরপর থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার চেষ্টা চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ