ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমরা অবৈধ পুশইন-পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীর প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়ায় খুরশীদ আলমের চেয়ারম্যান পদে বাধা নেই নির্বাচন নয়, বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অনুসন্ধানে এসেছে আইসিসির প্রতিনিধি দল হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন টানা পাঁচ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে চীনের অভিনন্দন ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

গলাচিপায় ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, ভোগান্তি চরমে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘন
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
গলাচিপায় ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, ভোগান্তি চরমে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং নিম্ন ভোল্টেজের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়া করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


এলাকাবাসী জানান, পুরো দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়, তাও আবার নিরবচ্ছিন্ন নয়। বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় টেলিভিশন, ফ্রিজ, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকিং কার্যক্রম এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কাজেও দেখা দিচ্ছে বড় ধরনের বিঘ্ন। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ থাকলেও অনেক সময় ভোল্টেজ এত কম থাকে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি চালানো সম্ভব হয় না। ফলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। অন্যদিকে নিয়মিত বিদ্যুৎ না পেলেও বিলের পরিমাণ বাড়ছে বলেও দাবি করেছেন তারা।


সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যুতের অভাবে শিশু-কিশোরদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অনেকেই চার্জার লাইট কিংবা মোমবাতির আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যুৎ সংকটের কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরমের কারণে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। রাতে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় তাদের শিক্ষার মানেও নেতিবাচক প্রভাব পড়ছে।


এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় দূরবর্তী গ্রিড থেকে নদীপথ অতিক্রম করে ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দীর্ঘ দূরত্বের কারণে ভোল্টেজের ওঠানামা ও সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন একটি গ্রিড নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে চরাঞ্চলগুলোর বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ