ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমরা অবৈধ পুশইন-পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীর প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়ায় খুরশীদ আলমের চেয়ারম্যান পদে বাধা নেই নির্বাচন নয়, বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অনুসন্ধানে এসেছে আইসিসির প্রতিনিধি দল হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন টানা পাঁচ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে চীনের অভিনন্দন ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৫ সময়
আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা মাহিদুর রহমানের সঙ্গে মুকুল নামে আরেক ব্যক্তির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমির আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।


সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ