ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল

নোয়াখালী জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে ১৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলা
  • আপলোড সময় : ৬ জুন ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৬, সকাল ৯:৩৫ সময়
নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিলো ছাত্রদল

নোয়াখালী জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে ১৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় ছিল এবং তাদের কর্মকাণ্ডে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ জনকে আটক করেন। পরে তাদের নোয়াখালী সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, কিশোর গ্যাংয়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।


জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের আদলে কিছু গোষ্ঠী সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আটক ১৮ জনকে থানায় এনে তাদের পরিচয় ও অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ