ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

রৌমারীতে সরকারি মাল বিক্রি করে 'চুরির নাটক' সাজালেন কর্মকর্তা!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি মালামাল চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার
  • আপলোড সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
রৌমারীতে সরকারি মাল বিক্রি করে 'চুরির নাটক' সাজালেন কর্মকর্তা!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি মালামাল চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি মালামাল বিক্রি করে পরে চুরির ঘটনা সাজানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে মালামাল উদ্ধার হওয়ার পরও মামলা না করায় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।


অভিযোগ অনুযায়ী, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল নিখোঁজ হয়। এর মধ্যে ছিল ২০ লিটারের ৮৫টি বালতি, সমসংখ্যক ঢাকনা, ১০ লিটারের ২৯০টি জেরিকেন, কয়েকটি সিলিং ফ্যান, শত শত হ্যান্ড স্যানিটাইজার ও নেপকিনসহ বিভিন্ন সামগ্রী। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সংশ্লিষ্ট দপ্তরের উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশের তদন্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দোকান থেকে কিছু বালতি, জেরিকেন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।


তবে মালামাল উদ্ধারের পরও কোনো ফৌজদারি মামলা দায়ের না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ উদ্ধার হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া রহস্যজনক। আদালতের অনুমোদন ছাড়াই শুধু মুচলেকার ভিত্তিতে জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে।এদিকে উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলাম দাবি করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনীহার কারণেই তিনি মামলা করেননি। তবে এই বক্তব্য নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।


ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেছেন, সরকারি মালামাল চুরির ঘটনায় কেন মামলা করা হয়নি, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইবেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা