ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলেই সবাই শেষ হয়ে যেতাম’ বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট
  • আপলোড সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট নিরসন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ঘণ্টাব্যাপী এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা। ডা. শফিকুর রহমান বলেন, তুরস্ক বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। পাশাপাশি মানবিক ও কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।


তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্কের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মত প্রকাশ করা হয়। এছাড়া দেশের চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ