ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, দায়িত্ব গ্রহণের শুরুতে মব সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, দায়িত্ব গ্রহণের শুরুতে মব সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মব ঘটনার সঙ্গে সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি; বরং ধর্ষণ, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনা বেড়েছে। তাঁর দাবি অনুযায়ী, শুধু গত মাসেই বহু ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে শিশু হত্যার ঘটনাও রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সরকারের কার্যক্রম প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামলানো এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ কারণে সরকার দ্রুতই জনসমর্থন হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন স্থানে সরকারি দলীয় নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানেও জনসমাগম কম দেখা যাচ্ছে, যা জনঅসন্তোষের ইঙ্গিত দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীনসহ অনেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?