ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২৬ সময়
জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প ছবি : সংগৃহীত
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প এবং বাইডেনের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয়ে ভোটারদের মতামত চাওয়া হয়েছে। নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশই বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন দেবেন। অপরদিকে ৪৩ শতাংশ ভোটার বাইডেনকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

অর্থাৎ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলে বাইডেন ট্রাম্পের চেয়ে কম ভোট পাবেন। তবে আগামী নির্বাচনেও অংশ নেবেন বলে ইতোমধ্যেই নিজের ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট তিনি।

কিন্তু তার বয়স বেড়ে যাওয়ার কারণে ডেমোক্রেটিক পার্টি চাইছে না যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। তবে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে তা নির্বাচনে তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।

এদিকে বাইডেনের বয়সকেই প্রধান সমস্যা হিসেবে দেখছেন ডেমোক্রেটরা। তাদের ধারণা তিনি বয়স্ক হয়ে যাওয়ায় ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারেন। এর মধ্যেই জানা গেল যে, ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় তিনি পিছিয়ে আছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?