ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে: বোন মাছুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তার পরিবার। বিচার না হওয়া
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১ সময়
যেকোনো মূল্যে হাদি হত্যার বিচার আদায় করা হবে: বোন মাছুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তার পরিবার। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেছেন, মামলার বিচারপ্রক্রিয়া বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার আদায়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সোমবার সকালে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসমান হাদির বোন মাছুমা হাদি এসব কথা বলেন।


তিনি অভিযোগ করেন, হত্যা মামলার চার্জশিট দাখিলের তারিখ বারবার পরিবর্তন করা হচ্ছে, যা বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি অনুসন্ধানের আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, মামলার পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মামলার অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিতভাবে অবহিত করা প্রয়োজন। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ব্রিফিং আয়োজনের দাবি জানান তিনি।


প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মাছুমা হাদি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেবে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের দেশত্যাগের ঘটনাও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সহায়তা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানান।


সংবাদ সম্মেলন থেকে হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের জোগানদাতাসহ ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তির পরিচয় প্রকাশ এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলেরও দাবি জানানো হয়।অনুষ্ঠানে পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত বিচার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ