ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ৩:১৫ সময়
এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গন্ধর্বপুর এলাকায় ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে। পরবর্তী ধাপে সক্ষমতা দ্বিগুণ হয়ে দৈনিক ১০০ কোটি লিটারে পৌঁছাবে। তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আংশিক ও পরীক্ষামূলক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সব কাজ শেষ করে এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজধানীর পানির চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা তৈরি হয়েছে, যার ফলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে মোট পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে দৈনিক ১০০ কোটি লিটারে। প্রকল্প সূত্রে জানা যায়, গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা