ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ ‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২ অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর ৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার নাম নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি। সামান্তা দাবি করেন, তার নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ার মাধ্যমে তাহেরী আলোচনায় থাকতে চাইছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি তাহেরীকে পছন্দ করেন এবং তার ওয়াজও শোনেন বলে জানান।


এক বক্তব্যে সামান্তা বলেন, আগে একবার তাহেরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় তিনি জানতে চেয়েছিলেন, তিনি কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানান। তার দাবি অনুযায়ী, তখন তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি, বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন। সামান্তা আরও বলেন, তখন তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না থাকলেও সঙ্গে থাকা এক আত্মীয়ের ক্ষেত্রে এমনটি ছিল না। তবে তাহেরী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলেও দাবি করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার প্রসঙ্গে সামান্তা বলেন, উনারা সবাই তার থেকে বড় এবং তাদের মতামত থাকতে পারে। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ট্রলের না বানিয়ে, ব্যক্তিগতভাবে তখনই বলা যেত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, তার নাম উল্লেখ করে আলোচনা করা হয়েছে মূলত আলোচনায় থাকা বা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে।


তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সামান্তা। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে তার ভালো লাগে এবং তার ওয়াজ শুনতেও ভালো লাগে। সম্প্রতি তাহেরীর এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের বক্তব্য ঘিরে অনুসারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে