ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ ‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২ অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর ৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

নকল ওষুধের ছড়াছড়ি

দেশে জীবন রক্ষাকারী ওষুধের নামে নকল ও ভেজাল ওষুধ দেদারছে উৎপাদন ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
নকল ওষুধের ছড়াছড়ি

দেশে জীবন রক্ষাকারী ওষুধের নামে নকল ও ভেজাল ওষুধ দেদারছে উৎপাদন ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ওষুধ সেবনে রোগীরা সুস্থ না হয়ে বরং আরও অসুস্থ হয়ে পড়ছেন এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। সম্প্রতি রাজধানীর উত্তরা, গুলশান, নয়াবাজার, শ্যামপুর, কদমতলী ও কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় র‌্যাবের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ উদ্ধার করেছে।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ এবং তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে জেল ও জরিমানা করা হয়েছে। তিনি বলেন, একা র‌্যাবের পক্ষে নকল ওষুধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ক্রেতাদেরও ওষুধ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড, বাবুবাজার ও ইসলামপুর এলাকায় শক্তিশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত। কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় গড়ে ওঠা কিছু গোপন কারখানায় নামিদামি কোম্পানির ওষুধ হুবহু নকল করে তা বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


র‌্যাবের উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে ডায়াবেটিস, ক্যানসার, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল সিরাপ ও বিভিন্ন ইনজেকশনসহ নানা গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নকল ওষুধ সেবনে কিডনি বিকল, জটিল শারীরিক সমস্যা এবং এমনকি মৃত্যুর ঝুঁকি রয়েছে। এটি সরাসরি রোগীদের জীবনকে হুমকির মুখে ফেলছে।


কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশীদ বলেন, নকল ওষুধ সেবনে কিডনি ফেইলিউরসহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তিনি কঠোর আইন প্রয়োগের পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে সামাজিক আন্দোলনের আহ্বান জানান। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুদের ক্ষেত্রে নকল ওষুধ আরও বেশি ঝুঁকিপূর্ণ। এতে জটিলতা বাড়ে এবং প্রাণহানির আশঙ্কাও থাকে। অন্যদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়মিত অভিযান চললেও জনবল সংকট ও সীমিত সক্ষমতার কারণে নকল ওষুধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের বিশেষজ্ঞরাও প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন, যাতে নকল ওষুধের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। সব মিলিয়ে, নকল ও ভেজাল ওষুধের বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে