ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

দুই বছরেও পুনর্গঠন হয়নি ইউসিবি বোর্ড, রিটের শুনানি আজ

জুলাই বিপ্লবের পর গঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ দুই বছর পার হলেও পুনর্গঠন না হওয়ায়
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৭ সময়
দুই বছরেও পুনর্গঠন হয়নি ইউসিবি বোর্ড, রিটের শুনানি আজ

জুলাই বিপ্লবের পর গঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ দুই বছর পার হলেও পুনর্গঠন না হওয়ায় নতুন করে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় এজিএমের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১০ জুন) ওই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক জুলাই বিপ্লবের পর ইউসিবিতে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে। ওই বোর্ডে দুইজন শেয়ারহোল্ডার পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক তখন দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল।


তবে দুই বছর পেরিয়ে গেলেও এখনো বোর্ড পুনর্গঠন করা হয়নি। এই সময়ে একবার এজিএম অনুষ্ঠিত হলেও আবারও নতুন করে এজিএম আহ্বান করা হয়েছে। বোর্ড পুনর্গঠন ছাড়া এজিএম ডাকা নিয়ে ব্যাংকের একজন শেয়ারহোল্ডার শওকত আজিজ রাসেল হাইকোর্টে রিট করেন। রিটে বোর্ড পুনর্গঠন না হওয়া পর্যন্ত এজিএমের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।


রিটকারীর আইনজীবী জানান, অন্তর্বর্তীকালীন বোর্ড দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করায় শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি আদালতে উপস্থাপন করে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ