ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

সব সরকারি মেডিকেল কলেজে ওসিসি চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

নির্যাতনের শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা দিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি)
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
সব সরকারি মেডিকেল কলেজে ওসিসি চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

নির্যাতনের শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা দিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন। বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ওসিসির কার্যকারিতা এবং ভুক্তভোগীবান্ধব সেবা জোরদারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপিএর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর তথ্য তুলে ধরেন। জরিপ অনুযায়ী, দেশে ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং ৬২ শতাংশ ভুক্তভোগী তাঁদের অভিজ্ঞতা কখনো প্রকাশ করেননি।


জবাবে মন্ত্রী জানান, প্রথমে আটটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি চালু করা হয়। পরে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজ যুক্ত হওয়ায় বর্তমানে দেশে মোট ১৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। এসব সেন্টারের মাধ্যমে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা, পুনর্বাসন এবং সামাজিক পুনঃএকীকরণসহ সমন্বিত সেবা প্রদান করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, এ পর্যন্ত এসব সেন্টারের মাধ্যমে ৮১ হাজার ৯২৮ জন সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন রয়েছেন।


বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি চালু করা হবে। পাশাপাশি ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেলও কার্যক্রম চালাচ্ছে, যার মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যায়ক্রমে ৬৪টি জেলা ও প্রতিটি উপজেলায় এ ধরনের সেল বা সেন্টার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার