ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা

ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বর্তমান সরকারের নীতি,
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৪৪ সময়
পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা

ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বর্তমান সরকারের নীতি, বিএনপি-জামায়াতের রাজনীতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র হিসেবে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকতেই পারে। তবে সেই সম্পর্ক অবশ্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের আত্মমর্যাদা এবং জাতীয় নিরাপত্তাকে সম্মান জানিয়ে পরিচালিত হওয়া উচিত। তার মতে, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা আর পাকিস্তানি ভাবধারার দিকে রাষ্ট্রকে পরিচালিত করা এক বিষয় নয়।


তিনি দাবি করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করা, পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়ানোর যে প্রবণতা দেখা যাচ্ছে, তার মধ্যে একটি গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। পাকিস্তান এখনো ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বা যুদ্ধাপরাধের দায় স্বীকার করেনি বলেও উল্লেখ করেন তিনি।


বিএনপি ও জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই দুই দল একই রাজনৈতিক ধারার অংশ। তার অভিযোগ, বিএনপির হাত ধরেই জামায়াতের পুনর্বাসন হয়েছে এবং তারা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। যারা জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়, সুফি মাজার এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনে অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর চাপ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের যেকোনো সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক থাকা স্বাভাবিক। তবে তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান অন্য কোনো দেশের সমর্থনের ওপর নির্ভরশীল নয়, বরং বাংলাদেশের জনগণের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে এবং দেশের সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপস করেননি। তার মতে, দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা