ঢাকা | |

মেক্সিকোতে ইরানি ফুটবল দলের ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মাঝেই মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরান জাতীয় ফুটবল দলের অনুশীলন কেন্দ্রের কাছ থেকে এক ব্যক্তির গলিত
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪১ সময়
মেক্সিকোতে ইরানি ফুটবল দলের ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মাঝেই মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরান জাতীয় ফুটবল দলের অনুশীলন কেন্দ্রের কাছ থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের পাশেই পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। জানা গেছে, যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দলটির বেজক্যাম্প মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করা হয়। সেখানে কালিয়েন্তে স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ইরানি ফুটবলাররা।


প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামের বিপরীতে একটি সুপারমার্কেটের পার্কিং এলাকায় ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত ধূসর রঙের একটি এসইউভি কয়েক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সন্দেহজনক পরিস্থিতি দেখে টহল পুলিশ গাড়িটি তল্লাশি করলে পেছনের অংশে কালো প্লাস্টিকে মোড়ানো এক ব্যক্তির গলিত মরদেহ পাওয়া যায়। স্থানীয় কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী তিহুয়ানা দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। মাদক চক্রের সক্রিয়তা ও উচ্চ হত্যাকাণ্ডের কারণে শহরটি প্রায়ই আলোচনায় আসে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালেই সেখানে এক হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ইরান দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ঘটনার দিন অনুশীলন শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সশস্ত্র পাহারার মধ্য দিয়ে খেলোয়াড়দের স্টেডিয়াম ত্যাগ করতে দেখা গেছে। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে এমন ঘটনার পর আয়োজক দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে সতর্ক অবস্থান নিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে