ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে আজ কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান। তার এ
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪২ সময়
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে আজ কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শনিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে তিনি একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের ফাঁকে মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারবাসীর প্রত্যাশাও অনেক। স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।


এছাড়া পর্যটন শিল্পের আধুনিকায়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার, শুঁটকি শিল্পের সুরক্ষা, কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার চ্যানেলে সেতু স্থাপন এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে কক্সবাজারের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবি বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার