ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সজল মেঘের ভেলায় চড়ে এলো বর্ষার দিন যুক্তরাষ্ট্র-ইরানের ‘শান্তি চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত শেষ মুহূর্তের গোলে আইভোরি কোস্টের জয়ের নায়ক আমাদ দিয়ালো

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময়
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।


গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভোগড়া বাইপাস ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল