ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় একটি কলাবাগানে মজুদ রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় একটি কলাবাগানে মজুদ রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে মুলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর ঘটনাস্থলে বড় ধরনের গর্ত তৈরি হয়। পরে ঘটনাস্থল ঢেকে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কলাগাছ, কলাপাতা ও বালু দিয়ে জায়গাটি আড়াল করার পাশাপাশি বিস্ফোরণের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের।


তবে এসব আড়াল করার পরও এলাকায় বারুদের তীব্র গন্ধ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থল থেকে স্কচটেপের টুকরো, প্লাস্টিকের বালতির ভাঙা অংশ, জর্দার কৌটা এবং মার্বেলের মতো বিভিন্ন উপাদান পাওয়া যায়, যা বিস্ফোরক তৈরির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ এসব আলামত সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনার সময় আশপাশের কিছু বাসিন্দা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। কয়েকজন শিশু ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রাপ্তবয়স্কদের একটি অংশ এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।


এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগেও একই এলাকায় বিস্ফোরক তৈরির সময় বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাম্প্রতিক বিস্ফোরণের কারণ ও জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল