ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রা বাংলাদেশি টাকা প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতায় ফিরলো ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। তবে শুরুটা ভালো হয়নি সেলেসাওদের। ম্যাচের ২১ মিনিটে গোল
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতায় ফিরলো ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। তবে শুরুটা ভালো হয়নি সেলেসাওদের। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরে আসে ব্রাজিল। ম্যাচের প্রথম ১০ মিনিটে মরক্কো আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলের ওপর চাপ তৈরি করে। উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে আফ্রিকার দলটি সেলেসাওদের রক্ষণভাগকে বেশ ব্যস্ত রাখে।


এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে ভালো সুযোগ তৈরি হয়। সতীর্থের পাস পেয়ে অনুকূল অবস্থানে বল পান ইগর থিয়াগো, তবে তিনি গোল করতে ব্যর্থ হন। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় মরক্কো। একটি থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি।


তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৩২ মিনিটে বাম প্রান্ত দিয়ে মরক্কোর ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলে সমতায় ফিরে আসে ব্রাজিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?