ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে সীমান্ত এলাকায় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি আহত হয়। ঘটনার পর আহত ব্যক্তি ও তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা