ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে আনচেলত্তির চমক

বিশ্বকাপের মঞ্চে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করছে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায়
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে আনচেলত্তির চমক

বিশ্বকাপের মঞ্চে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করছে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। দলের প্রধান তারকা নেইমার না থাকায় ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে আক্রমণভাগে নতুন সমীকরণ নিয়ে খেলতে হচ্ছে সেলেসাওদের।


কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচে একাদশে বড় চমক হিসেবে স্ট্রাইকার ইগর থিয়াগোকে রেখেছেন। তার সঙ্গে আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। রক্ষণভাগে অভিজ্ঞ দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন ইবানিয়েজ। গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মার্কিনিওসের সঙ্গে ডিফেন্স সামলাবেন দগলাস সান্তোস।


মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতার ওপর নির্ভর করছে দলের খেলা নিয়ন্ত্রণ ও আক্রমণ গড়ে তোলার দায়িত্ব।মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল